জনডাক ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা

খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় নৈশকালীন চুরির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা দুই মাদক কারবারির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় পুলিশ মাদক কারবারি পরাগের স্ত্রী, মেয়ে, ছোট ভাই সৌরাগ ও তার স্ত্রীকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের স্পটে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েছে। শুক্রবার ভোরে বি কে মেইন রোডের বড় মসজিদের পাশে অবস্থিত ‘মা টেলিকম’ এর মালিক মিলন মণ্ডল এবং পাশের ‘আলতাফ স্টোর’ এর মালিক মো. আলতাফ হোসেনের দোকানে চুরি হয়। চোরেরা রাতের আঁধারে দোকান দুটি থেকে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়।

চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে আরাফত ও পূর্ব বানিয়াখামার মসজিদে মাইকিং করে স্থানীয়দের জড়ো করা হয়। পরে তারা মাদক কারবারি পরাগের বাড়িতে হামলা চালায়।

এলাকাবাসীর অভিযোগ, বি কে মেইন রোডের ইসমাইল মঞ্জিলের বাসিন্দা মৃত ইসমাইলের ছেলে পরাগ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের আসর ও বেচাকেনা চালিয়ে আসছেন। তার কাছ থেকে মাদক কিনতে দূর-দূরান্ত থেকে আসা উচ্ছৃঙ্খল যুবক ও মাদকসেবীরা এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।

দোকান চুরির ঘটনায় শুক্রবার দুপুরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরাগের ‘ইসমাইল মঞ্জিল’ ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা চারজনকে পুলিশের হাতে তুলে দেয়।

এরপর বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের সাহেব আলী মোড় এলাকায় অপর চিহ্নিত মাদক কারবারি জ্যোতির বাড়িতে হামলা চালায়। এ সময় তার বসতঘরের থাই গ্লাস ভাঙচুর করা হয়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরবর্তীতে পরাগের স্ত্রী, কন্যা, ছোট ভাই ও তার স্ত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সদর থানার যেসব এলাকায় মাদক বিকিকিনি হচ্ছে, ওইসব এলাকায় কঠোর অভিযান চলবে। সদর থানা এলাকা মাদকমুক্ত করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১১

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১২

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৩

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৪

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৫

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৬

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৮

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৯

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

২০