নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় গোপন ভিডিও ধারণ করে জিম্মি, দীর্ঘদিন শারীরিক সম্পর্কের অভিযোগ; প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম”

: রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূর গোপনে গোসলের ভিডিও ধারণ করে জিম্মি ও ধর্ষণের চেষ্টা এবং প্রতিবাদ করায় তাঁর স্বামীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ২৯ আগস্ট দুপুরে উপজেলার শিবু ভেবারঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ ফরিদা বেগম (৩৫) বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেনের (৩৮) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জাহাঙ্গীর একই এলাকার শিবু চৌরাস্থা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মোঃ কবির হোসেন (৪৫) জীবিকার তাগিদে ঢাকার অবস্থান করার সুযোগে অভিযুক্ত জাহাঙ্গীর গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দীর্ঘদিন ধরে জিম্মি করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গৃহবধূকে ঘরে একা পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাহাঙ্গীর পেছনের গেট দিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরলে বিষয়টির জবাব চাইতে স্থানীয় চৌরাস্থা বাজারে অভিযুক্ত জাহাঙ্গীরের মুখোমুখি হন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ভুক্তভোগীর স্বামীকে এলোপাতাড়ি মারধর করে শরীরে গুরুতর জখম করেন এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। বাজারের উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রাণরক্ষা পান।

অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি প্রকাশ করলে পরিবারসহ তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ফলে বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাব উদ্দিন জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০