কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
২ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় সেচের ২টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে শতাধিক কৃষক

রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম নিজপাড়া ও গংগানারায়ন মৌজার সীমান্ত এলাকায় পল্লী বিদ্যুতের সেচের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে উদ্বেগের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন শতাধিক কৃষক। চুরি যাওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
স্থানীয় গ্রাহক সারওয়ার আলম জানান, ওই ট্রান্সফরমার থেকে এলাকার কৃষিজমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হতো। ট্রান্সফরমারটি ঝালাই করে সিকল তালা দিয়ে রাখা ছিল। চোর চক্র রাতের আধারে ঝালাই ভেঙ্গে ট্রান্সফরমার ভিতরে থাকা তামারতারসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে।
নিজপাড়া গ্রামের সেচ গ্রাহক সিদ্দিক জানান, তার ট্রান্সফরমারটিও মঙ্গলবার রাতে চুরি হয়েগেছে।
ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রায় শতাধিক ধান চাষি।
নিজপাড়া গ্রামের ধানচাষি প্রহলাদ চন্দ্র বলেন, বৃষ্টির অভাবে সেচের ওপর নির্ভর করে ধান চাষ করেছি। এখন সেচ বন্ধ হয়ে গেলে শতাধিক কৃষকের ফসলের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
পল্লী বিদ্যুৎ কাউনিয়া জোনাল অফিসের এজিএম (কম) বলেন, গংগানারায়ন গ্রাম থেকে সেচের একটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর একজন গ্রাহক জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাব উদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আঃ হালীম বলেন, তদন্ত করে চুরি যাওয়া ট্রান্সফরমারটি প্রতিস্থাপনের চেষ্টা করা হবে। তিনি বলেন, “ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম রাষ্ট্রীয় সম্পদ, যার মালিক জনগণ।”
এদিকে এলাকায় ট্রান্সফরমার চুরি বন্ধে পুলিশ ও পল্লী বিদ্যুতের যৌথ অভিযান জোরদার, পাশাপাশি চোরচক্রের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ৯৯
সারওয়ার আলম মুকুল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
তারিখঃ ০২/০৯/২০২৬ইং
মোবাঃ ০১৭১৮-৮৯৮৭৯৯।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০