Admin1234@
১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজধানী ঢাকার ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫) ও তার সহযোগী মাদক কারবারি তাপসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান নিশ্চিত করে ডেমরা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। প্রথমে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল থেকে ডেমরা থানায় একটি হত্যা মামলার পলাতক আসামি ও কুখ্যাত মাদক কারবারি তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডেমরা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার বরাবো এলাকার একটি বাড়ি থেকে ছাত্রদল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে উভয় আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে রূপগঞ্জের বরাবো এলাকার ওই বাড়ি থেকে ১টি শটগান ও ৮ রাউন্ড কার্তুজ এবং তাপসের ভাড়া বাসার কক্ষের সানশেড থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চলন্ত ট্রেনের খাবার গাড়িতে নারীকে ধর্ষণ, থানায় মামলা

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে ৪টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে বাড়ির দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় এস এম রেজা চৌধুরী সেলিম বাদী হয়ে ডেমরা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে ডেমরা ও রূপগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গুলিবর্ষণের ঘটনায় এসব অস্ত্রের যোগসূত্র তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

২

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৩

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৪

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৫

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৬

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৭

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

৮

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

৯

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১০

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১১

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১২

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৩

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৪

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৫

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৬

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৭

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

১৮

এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা, প্রজ্ঞাপনে এলো নতুন নিয়ম

১৯

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি।

২০