পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় জমি দেখাশোনা করে বাড়ি ফেরার পথে যুবককে মারধরের অভিযোগ

রংপুরের পীরগাছায় পূর্ববিরোধের জেরে আক্কাছ আলী (৩২) নামে এক যুবককে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর গলা চেপে হত্যার চেষ্টা এবং তাঁর কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অনন্তরাম দশগাঁ কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আক্কাছ আলী ওই এলাকার জহির মন্ডলের ছেলে। বর্তমানে তিনি পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আক্কাছ আলী বাদী হয়ে পীরগাছা থানায় একই এলাকার মকবুল হোসেনের ছেলে রাজু মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বসতবাড়ির পাশের জমি দেখাশোনা করে বাড়ি ফিরছিলেন আক্কাছ আলী। পথে অভিযুক্ত রাজু মিয়ার দোকানের সামনে পৌঁছালে রাজুসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে অভিযুক্তরা তাঁর গলা চেপে ধরে হত্যার চেষ্টা এবং পকেটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত আক্কাছ আলী বলেন,“আমি জমি দেখাশোনা করে বাড়িতে ফিরছিলাম। রাজুর দোকানের সামনে আসামাত্র তারা আমার পথরোধ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় কয়েকজন মিলে আমাকে রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে অভিযুক্তরা আমার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং পকেট থেকে ২ হাজার টাকা নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তিনি আরও জানান, অভিযুক্তদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও অভিযুক্তদের পরিবারের লোকজন তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করেছিলেন।
তবে অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত রাজু মিয়া বলেন, “আক্কাছ আলী আমার শ্যালক হয়। প্রায় তিন মাস আগে আক্কাছ আলী আমাকে মারধর করেছিল। ওই ঘটনার জেরেই আমি আক্কাছ আলীকে মারধর করেছি।” তবে গলা চেপে হত্যার চেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০