হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
৩০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ

মাদক ও অপরাধমুক্ত স্টেশন,এই আমাদের অঙ্গিকার শ্লোগানে
রংপুরের পীরগাছায় স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির উদ্যোগে মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে পীরগাছা হাইস্কুল রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাইফুল আলম সাবু হাজ্বীর সভাপতিত্বে ও
রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ,স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর খান, নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজুল ইসলাম, রশিদুজ্জামান দুলু, চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও দক্ষিণ সুখানপুকুর অপরাধ ও মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদসহ অনেকে।
সমাবেশে স্টেশন পূর্বপাড়ের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে সমাজে চুরি, ছিনতাই, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ বাড়ছে। সম্প্রতি রংপুরে মাদকসেবীদের হাতে একটি পরিবারের সবাই নিহত হওয়ার ঘটনা মাদকের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে।
তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে পীরগাছাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে স্থানীয়ভাবে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১০

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১১

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১২

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৩

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৪

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৫

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৬

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৭

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৮

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৯

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

২০