জনডাক ডেস্ক
২৯ অগাস্ট ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং

গ্রামে ভোগান্তি ও জন অসন্তোষ রুখতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং ফিরেছে রাজধানীতে। বর্তমানে ঢাকা জোনে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। দিন-রাতে এলাকাভেদে বিদ্যুৎ থাকছে না ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত।

১০ আগস্ট দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হয় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট। এছাড়া গরমে নিয়মিত ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। এর বেশির ভাগই যায় গ্রামের গ্রাহকের ওপর। প্রান্তিক এসব মানুষকে ১০ থেকে ১২ এমনকি ১৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হয়। সরকারের নীতির সমালোচনা করে ভোক্তা সংগঠনও।

অতিরিক্ত লোডশেডিংয়ের ভোগান্তিতে গ্রামের গ্রাহকদের ক্ষোভ বাড়ে। অনেকে চড়াও হয় পল্লীবিদ্যুৎ কর্মীদের ওপর। পুলিশের কাছে নিরাপত্তা চায় একযোগে ৮০টি সমিতি। এরপরই নড়েচড়ে বসে সরকার। সিদ্ধান্ত হয় ঢাকাসহ বড় শহরে লোডশেডিং ভাগ করে দেওয়ার। গত ১৫ দিন ধরে ঢাকায় এলাকাভেদে দৈনিক ২ থেকে ৫ ঘন্টা লোডশেডিং হচ্ছে।

বর্তমানে সারা দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৪ হাজার থেকে সাড়ে ১৭ হাজার মেগাওয়াট। এখনো লোডশেডিং হচ্ছে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত। বুধবার ঢাকা জোনে সর্বোচ্চ সাড়ে ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং হয় ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট। পল্লীবিদ্যুতায়ন বোর্ড বলছে, লোডশেডিং এখন সকল বিতরণ সংস্থায় ভাগ হচ্ছে। তাই গ্রামে কমেছে ভোগান্তি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

২

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৩

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৪

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৫

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৬

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৭

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৮

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

৯

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১০

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১১

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১২

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৩

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৫

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৬

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৭

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৮

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২০