
লালমনিরহাটের মশলা গবেষণা কেন্দ্র এলাকা থেকে ১১৫ বোতল ফায়ারডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস এলাকার শফিকুল ও খালেদা বেগমের ছেলে আব্দুল খালেক (৩০) এবং আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি এলাকার তাজ উদ্দিন ও গোলেছা বেগমের ছেলে হোসেন আলী (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মশলা গবেষণা কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল খালেক ও হোসেন আলীকে আটক করে তল্লাশি করা হয়। পরবর্তীতে তাদের হেফাজত থেকে মোট ১১৫ বোতল অবৈধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।