কুড়িগ্রাম প্রতিনিধি:
২৪ অগাস্ট ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুড়িগ্রাম সদরসহ রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুরসহ জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণে দীর্ঘসূত্রতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য দেন মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক গীতিকার খ. ম. আলী সম্রাট, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মো. আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সিরাজুল ইসলাম, শিক্ষক মো. নুরুন্নবী সরকার, মো. জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী, রাজু আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য পূর্বনির্ধারিত নালিয়ার দোলা একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলে জেলার শিক্ষা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু করতে হবে।

তারা আরও বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১০

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১২

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৪

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

২০