কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় জনতার মুখোমুখি এমপি আখতার নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষের নানা সমস্যা ও দাবির কথা সরাসরি শোনেন তিনি এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কাউনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি তাঁর ত্রৈমাসিক মতবিনিময় কর্মসূচির দ্বিতীয় পর্ব।
সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ, স্থানীয় প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা এলাকার রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন দাবির কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
এ সময় এমপি আখতার হোসেন উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। অন্য সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
আখতার হোসেন বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন ও নাগরিকদের দুর্ভোগ লাঘবে আমরা সব সময় জনগণের পাশে আছি এবং থাকব।”
তিনি বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের মতামত ও অভিযোগের ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০