হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

রংপুরের পীরগাছায় মাংস ব্যবসায়ী নিয়ে পশু রোগ আইন, ২০০৫ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনিন্দ্য কুমার দে, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, আব্দুস সালাম আজাদ জুলেয়, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মাংস ব্যবসায়ীরা।
অনুষ্ঠানের শুরুতে ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায় প্রজেক্টরের মাধ্যমে পশুর বিভিন্ন রোগ-বালাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ, পশু জবাইয়ের নিয়ম-কানুন এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে একটি সচেতনতামূলক ভিডিওচিত্র উপস্থাপন করেন।
বক্তারা বলেন, রোগাক্রান্ত পশু জবাই করে সেই মাংস বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন নিশ্চিত করতে আইন মেনে পশু জবাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ এবং ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে কসাইদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১০

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১১

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৫

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৬

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৭

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

১৮

৫ মাসে রেকর্ড ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

১৯

দুই খুনের মামলায় ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

২০