
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩৩ জন A+ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার ২২ আগস্ট সকাল আনুমানিক ১১টায় ফুলছড়ি উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মো.জুনাইদুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলছড়ি উপজেলা শাখার সেক্রেটারি মো. আশিক ফারাবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার প্রকাশনা সম্পাদক মো. শাওন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক সভাপতি মো. রুম্মান ফেরদৌস সরকার এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো. মামুন সরকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাওন হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “A+ পাওয়া শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। তোমাদের সামনে উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অনেক সুযোগ রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ থেকে এগিয়ে যেতে হবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে অভিভাবক ও শিক্ষকদের আরও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
শেষে ১৩৩ জন A+ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।