১৯ অগাস্ট ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচনে ড্যাব-ছাত্রদল সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১২ পদের মধ্যে ১১টিতে জয়, সভাপতি ডাঃ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক ডাঃ রিয়াদ উল ইসলাম রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০তম এমবিবিএস ব্যাচের ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি সমর্থিত ড্যাব ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। ১২টি পদের মধ্যে ১১টিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।নির্বাচনে সভাপতি পদে ডাঃ শাহ নেওয়াজ এবং সাধারণ সম্পাদক পদে ডাঃ রিয়াদ উল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি-১ পদে ডাঃ রিয়ন, সহ-সভাপতি-২ পদে ডাঃ চৈতী, সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ মৌ, অর্থ সম্পাদক পদে ডাঃ সাগর, স্বাস্থ্য সম্পাদক পদে ডাঃ সিমরান, রোগী কল্যাণ সম্পাদক পদে ডাঃ আকাশ, আপ্যায়ন সম্পাদক পদে ডাঃ নয়ন, দপ্তর সম্পাদক পদে ডাঃ রায়হান এবং প্রচার সম্পাদক পদে ডাঃ মেহেদী হাসান।যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ডাঃ রিফাত শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং নির্বাচন কমিশনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, এই বিজয়ের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তি সমর্থিত প্যানেল টানা দ্বিতীয়বারের মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচনে জয়লাভ করল। এর আগে অনুষ্ঠিত নির্বাচনেও তারা ছাত্রশিবির ও এনডিএফ সমর্থিত প্যানেলকে পরাজিত করে বিজয়ী হয়েছিল।নির্বাচনে ধারাবাহিক এই বিজয়কে জাতীয়তাবাদী শক্তি সমর্থিত চিকিৎসক ও ইন্টার্নদের সাংগঠনিক অবস্থানের শক্তিশালী প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Source: https://www.drb.news/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১০

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১১

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১২

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৩

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১৪

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৫

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৬

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৭

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৮

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৯

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

২০