Admin1234@
১৮ অগাস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘কিস্তির চাপে’ বিষপানে ছেলের মৃত্যু, সেই শোকে মারা গেলেন বাবাও

গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তি না দিতে পেরে মানসিক চাপে বিষপানে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে বাবা-ছেলের দাফন সম্পন্ন করা হয়।

গতকাল সোমবার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন–ছেলে লিটন কাজী (৩২) ও তাঁর বাবা মান্নান কাজী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে গত রোববার সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে কসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে সোমবার বিকেলে মরদেহটি বাড়িতে নিয়ে আসা হলে ছেলে লিটনের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন বাবা মান্নান কাজী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয় এবং তাদের পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ ব্যাপারে মৃতের ভাই থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।<

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০