Admin1234@
১৭ অগাস্ট ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেমরায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরিবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে এসব বস্তু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. জুয়েল ভুঞা (২৬)। তিনি নরসিংদীর শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো আনুমানিক ছয় ইঞ্চি লম্বা দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়। তিনি নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে তারা খবর পান। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর বেশি তথ্য আপাতত জানানো সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ও বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রমের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।<

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০