১৬ অগাস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু

সারা জীবন কৃষিকাজ করে সংসার চালিয়েছেন আবু তাহের মজুমদার (৭৫)। দুই ছেলে ও এক মেয়েকে বড় করেছেন। স্ত্রীকে নিয়ে কোনোরকমে চলছিল তাঁর সংসার। কিন্তু জীবনের শেষ সময়ে এসে এক ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় যেতে হয়েছিল তাঁকে। অভিযোগ নিয়ে থানার ফটক দিয়ে ঢোকার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার সামনে এই ঘটনা ঘটে। আবু তাহের মজুমদারের বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বড় ছেলে শহিদুল ইসলাম ওরফে শরীফের বিরুদ্ধে আবু তাহেরকে নির্যাতনের অভিযোগ ছিল। ছেলের আচরণ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। তবে সমস্যার সমাধান হয়নি।

তবে বাবাকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলাম। আজ রোববার বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি মাদক কারবারি বা মাদকসেবী নই, আমি একজন প্রবাসী। ছুটিতে দেশে এসেছি। কয়েক দিন পরই চলে যাব। বাবাকে কোনো ধরনের নির্যাতন করার প্রশ্নই ওঠে না।’

গতকাল সকালে ছেলের সঙ্গে ঝামেলার পর দুপুরে ছেলের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ করতে থানায় যান আবু তাহের। থানার সামনে একটি কম্পিউটার দোকান থেকে নিজের অভিযোগ লিখিয়ে নেন। এরপর অভিযোগপত্র হাতে থানার ভেতরে ঢোকার সময় মূল ফটকের কাছেই হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে আবু তাহেরের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ৭৫ বছর বয়সী ওই ব্যক্তি অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আবু তাহেরের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে আজ সকালে বলেন, ছেলে শহিদুল দুবাই থাকেন। ২০১৯ সালে তিনি সেখানে যান। প্রায় আড়াই মাস আগে ছুটিতে দেশে আসেন। দেশে ফেরার পর শহিদুল মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। বিদেশে উপার্জিত টাকা শেষ হয়ে যাওয়ার পর পরিবারের লোকজনের কাছে টাকা চাইতেন এবং এ নিয়ে ঝামেলা করতেন। এ নিয়ে বাবা তাঁকে শাসান। ছেলে বাবার গায়ে হাত তোলেন বলে তিনি শুনেছেন। নিরুপায় হয়ে আবু তাহের থানায় অভিযোগ করতে গিয়েছিলেন।

বাবাকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম দাবি করেন, তাঁর বাবার কিছুদিন ধরে মানসিক সমস্যা ও শ্বাসকষ্ট ছিল। গতকাল সকালে তিনি খাটে শুয়ে ছিলেন। তখন তাঁর বাবা দা দিয়ে তাঁকে কোপ দেন। এরপর বাবা কী করবেন বুঝতে না পেরে থানায় চলে যান বলে দাবি করেন তিনি।

Source: https://www.drb.news/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

২

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৩

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৪

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৫

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৬

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৭

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৮

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

৯

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১০

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১১

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১২

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৩

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৫

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৬

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৭

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৮

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২০