জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি তাং ১৬-০৮-২০২৬ মোবাঃ০১৭১৭৪৮৭৪৩২
১৬ অগাস্ট ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইভেট পড়ানোর টাকায় বইখাতা কিনে এস এস সিতে জিপিএ-৫ পেয়েছে ফাতিন হাসনাত পরশ 

জহির রায়হান , কাউনিয়া (রংপুর) দরিদ্র ঘরে জন্ম ফাতিন হাসনাত পরশের। নতুন বই কিনে পড়ালেখা করতে পারেনি সে। ভাগ্যে জোটেনি ঠিক মতো নতুন জামা কাপড়।  দরিদ্র্যতা আর নানা প্রতিকুলতার সাথে যুদ্ধ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে  এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে  বিজ্ঞান বিভাগ থেকে  জিপিএ-৫ পেয়েছে সে। তার ফলাফলে শিক্ষক শিক্ষার্থী ও এলাকা বাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানালেও সে ভালো কলেজে ভর্তি হয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবে কী না সেই চিন্তায় তার পিতা-মাতার চোখে উদ্বেগ। ছেলের ফলাফলে পিতা আজাদুল ইসলাম আনন্দিত হলেও চোখে মুখে ফুটে উঠেছে তার অসহায়ত্ব।

 উপজেলার শাহাবাজ  গ্রামের বাসিন্দা গার্মেন্টস কর্মী মোঃ আজাদুল ইসলাম  ও গৃহিনী মোছাঃ পারুল আক্তারের পুত্র  পরশ।  বাড়ি ভিটার ২শতক জমি ছাড়া আর কোন জমি- জমা  নেই তাদের। পিতা ঢাকার একটি গার্মেন্টস কোম্পানিতে ছোট পদে চাকুরী করেন।  আর্থিক সংকটের কারণে  ভিটেমাটিতে কোন ঘর-দরজাও নির্মাণ করতে পারেনি পরশের পিতা। সে শাহাবাজ থানা পাড়ায় ফুফুর ঘরে মা বোন সহ বসবাস করে পড়াশোনা চালিয়ে গেছে।

 ১ বোন ১ভাই  পিতা-মাতা নিয়ে ৪ জনের সংসার। ছোট বোনও পড়ালেখা করে।  গার্মন্টেস কর্মী বাবার সামান্য রোজগারের টাকায় কোন রকমে চলে সংসার। পরশ পড়ার খরচ জোগাতে নিজে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে  প্রাইভেট পড়িয়ে যে টাকা রোজগার করেছে সে টাকা  দিয়ে বই খাতা কলম কিনে পড়ালেখা চালিয়ে গেছে। সেই টাকায় দিয়েছে বিদ্যালয়ের পরীক্ষার ফিস । মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মনিরুজ্জামান মনির বলেন এ বিদ্যালয়ে ভর্তির শুরু থেকে তুখোড় মেধাবী ও পরিশ্রমী ছাত্র পরশ। সে ভালো ফলাফল করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার  এই ফলাফল আমাদের গর্বের।

 মা পারুল আক্তার  বলেন ছেলের  অনেক বড় স্বপ্ন লেখাপড়া শিখে সেনাবাহিনীর একজন বড় অফিসার হবে। কিন্তু দারিদ্র্য পরিবারে জন্ম নেয়া ছেলেটির সেই স্বপ্ন পূরুণে অর্থের যোগান হবে কি ভাবে ? তিনি সরকারি ভাবে ও বিত্তবান মানুষের কাছে ছেলের উচ্চ  শিক্ষা অর্জনের জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১১

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১২

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৩

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৪

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৫

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৬

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৮

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৯

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

২০