১৪ অগাস্ট ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ, যেকোনো সময় নতুন কমিটি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠকের মাধ্যমে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যেকোনো সময় বা খুব শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্বভার পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালু্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ হয়েছে। তখন থেকেই লবিং, তদবির ও সিনিয়র নেতাদের মন জোগাতে সময় দিচ্ছেন পদপ্রত্যাশী অনেকে।

ছাত্রদলের নতুন কমিটি এখন প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে। যেকোনো দিন আসতে পারে নতুন কমিটির ঘোষণা। এর মধ্য দিয়ে শেষ হতে পারে ছাত্রদলের ইতিহাসে ‘রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটের’ কমিটি দেওয়া রাকিব-নাছির কমিটির অধ্যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সাক্ষাতকালে বিগত বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে সংগঠনটির অবদান এবং ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দেন বিএনপির চেয়ারম্যান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির ভ্যানগার্ড হিসেবে বিবেচিত ছাত্রদল রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর দেশজুড়ে বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক সংস্কার ও গতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে সংগঠনের গতিশীলতা ধরে রাখতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের নির্দেশ দেন। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে তোমরা অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছো। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে নিয়মানুযায়ী এখন ছাত্রদলে তোমাদের প্রয়োজনীয়তা শেষ হয়েছে—এখন সময় এসেছে নতুনদের সুযোগ করে দেওয়ার এবং মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার।

এদিকে ছাত্রদলের নতুন কমিটিতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা মনে করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তারা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ছাত্রদলকে সত্যিকারের শিক্ষার্থীদের সংগঠনে রূপান্তর কররতে হবে। সেইসঙ্গে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল দল (বিএনপি) এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনে যথাযথ মূল্যায়ন করে বড় দায়িত্ব দেওয়া এখন উপযুক্ত সময়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতৃবৃন্দও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করেন। তারা জানান, দল যখনই রাজপথের বা সংগঠনের কোনো দায়িত্ব অর্পণ করবে, তা সততার সাথে পালন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Source: https://www.drb.news/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০