জনডাক ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাকি বলে পাঙাশ মাছের ভর্তা, হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

এবার মানিকগঞ্জে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্টিন ‘সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

অভিযানে সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে টাকি মাছের ভর্তা বলে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে খাবার অনিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকার দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসকের স্বাক্ষর নকল করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করা হয়।

অন্যদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছের বাজারে রঙিন লাইটের বিশেষ পর্দা ব্যবহার করে মাছ সতেজ দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল থেকেই মানিকগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ক্লিনিকে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। সেখানে প্যাথলজিতে করা বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের অনুপস্থিতিতে একজন ল্যাব টেকনোলজিস্ট তার স্বাক্ষর নকল করতেন। এভাবে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে রোগী ও সেবাগ্রহীতাদের মনগড়া রিপোর্ট দেওয়া হতো।

তিনি বলেন, এসব অপরাধের কারণে প্যাথলজি সেন্টারটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। আসাদুজ্জামান রুমেল আরও বলেন, মানিকগঞ্জ পৌর শহরের মাছ বাজারে লাইটের মধ্যে এক ধরনের পর্দা ব্যবহার করে মাছকে সতেজ দেখানোর চেষ্টা করা হচ্ছিল। এ অপরাধে একজন মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল গেটসংলগ্ন ক্যান্টিন প্রসঙ্গে তিনি বলেন, টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ক্যান্টিনটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম ও জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০