জনডাক ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাংলাদেশসহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয় আখেরি চাহার সোম্বা। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় দেখা গেছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন ছুটি পালিত হবে। সে অনুযায়ী সারা দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার ছুটির ঘোষণা দিয়েছে।

জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজ বন্ধ থাকবে।

আখেরি চাহার সোম্বা মূলত আরবি ও ফারসি বাক্য। যার অর্থ হলো শেষ। ‘চাহার’ শব্দের অর্থ হলো সফর মাস এবং ‘সোম্বা’ শব্দের অর্থ হলো বুধবার। অর্থাৎ আখেরি চাহার সোম্বা মানে ‘সফর মাসের শেষ বুধবার’। দিনটিকে মুসলমানরা খুশির দিন হিসেবে উদযাপন করে থাকেন।

শরিয়তে এমন কোনো দিবসের অনুমোদন আছে কি

ইরান, ইরাক, ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আখেরি চাহার সোম্বা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এর ভিত্তি হলো, মৃত্যুর পাঁচ দিন আগে বুধবার রাসুল (সা.)-এর দেহের উত্তাপ ও মাথাব্যথা খুব বৃদ্ধি পায়। তাতে তিনি বারবার বেহুঁশ হয়ে পড়তে থাকেন। অতঃপর তার মাথার ওপর পানি ঢালা হলে তিনি একটু হালকা বোধ করলে মসজিদে গিয়ে জোহরের সালাত আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশে ভাষণ দেন। (বুখারি হা/৪৪৪২; ইবনু হিশাম ২/৬৪৯)।

এ ঘটনাকে কেন্দ্র করে দিবসটি ঘটা করে পালন করা হয় এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে সাহাবায়ে কিরামের যুগে এরূপ প্রথার কোনো অস্তিত্ব ছিল বলে জানা যায় না।

এ ছাড়া এদিন গোসল করে দুই রাকাত শোকরানা নফল নামাজ আদায় করা এবং নামাজ শেষে রোগ থেকে মুক্তির দোয়া করা ও দান-খয়রাত করা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, দরবার, খানকায় ওয়াজ-নসিহত, জিকির-আজকার, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের বাধ্যবাধকতা নেই বলে জানান আলেমরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল প্রকাশ আজ, কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

১

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

২

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

৩

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

৪

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৫

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৬

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৭

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৮

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৯

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

১০

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

১১

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১২

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১৩

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১৪

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৫

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৬

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৭

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৮

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৯

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

২০