জনডাক ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজে বাধা দেওয়ায় ‘ভাইরাল মিজান’-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন মিজান।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন এবং সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের আঘাত করেন মিজান। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০