জনডাক ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল: খুনি মুকুল ও পলাশের ফাঁসির দাবি

গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও যুবদল সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ জামায়াতে ইসলামী বোনারপাড়া ইউনিয়ন যুব বিভাগের কর্মী সালাহ উদ্দিন এবং ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা সালাহ উদ্দিন ও সাইফুল্লাহ হত্যার বিচার চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তাদের মূল ব্যানারে লেখা ছিল, “বিএনপি সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোনারপাড়া ইউনিয়ন যুব বিভাগের কর্মী সালাহ উদ্দিন এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।” এছাড়া বিক্ষুব্ধ কর্মীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে “JUSTICE FOR SHAHEED SAIFULLAH”, “খুনি মুকুলের ফাঁসি চাই”, “খুনি পলাশের ফাঁসি চাই”, এবং “সালাহ উদ্দিনের খুনিদের দ্রুত ফাঁসি চাই” স্লোগান লেখা ছিল।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা সেক্রেটারি, উপজেলা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি, জেলা সেক্রেটারি এবং সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতিসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়ায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যা করা হয়। একই হামলায় গুরুতর আহত সালাহ উদ্দিন দীর্ঘ ৪৮ দিন মৃত্যুর সাথে লড়ে আজ সকালে ইন্তেকাল করেছেন। এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রধান আসামি মুকুলসহ কয়েকজনকে গ্রেপ্তার করলেও, বিক্ষুব্ধ জনতা ও দলীয় নেতাকর্মীরা অবিলম্বে মুকুল, পলাশসহ জড়িত সকল সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন।<

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০