জনডাক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে আকস্মিক অসুস্থ হয়ে রাব্বি হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মাঠে খেলা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই গ্রামের খেলোয়াড় ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে। তার নানা বাড়ি গাংনী উপজেলার আজান গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িপোতা ও আজান গ্রামের কিশোর-তরুণদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। খেলা চলাকালে হঠাৎ রাব্বি অসুস্থ হয়ে মাঠের মাঝখানে বুকে হাত দিয়ে বসে পড়েন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বির বন্ধু রাজিব হোসেন জানান, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাবটি রাব্বিরই ছিল। খেলা স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করে সে বুকে হাত দিয়ে মাঠে বসে পড়ে। এরপর কীভাবে এমন ঘটনা ঘটল, তা বুঝে ওঠার আগেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, রাব্বিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। যেহেতু তার বয়স ১৮ বছর, তাই বিষয়টি নিয়ম অনুযায়ী পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১২

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১৩

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১৪

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৫

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১৬

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৭

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১৮

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

২০