জনডাক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়দের ভাষ্য, এক গৃহবধূর সঙ্গে ফারুক হোসেনের সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে কয়েকজন তাকে আটক করে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন প্যাদা। তার দাবি, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির ৪-৫ জন পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালিয়েছেন। এসময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফারুক বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আগে থেকেই তাদের সঙ্গে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই আমাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে এবং আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।’

অন্যদিকে অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগমের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং টাকা-পয়সার প্রলোভন দেখাতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও তিনি পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১২

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১৩

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১৪

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৫

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১৬

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৭

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১৮

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

২০