জনডাক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অজ্ঞান পার্টি’র খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী: প্রবেশপত্রসহ টাকা-ফোন লুট, মিস হলো পরীক্ষা

চট্টগ্রাম নগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিয়াত শওকত তারিম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, টাকাপয়সার পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ায় তার পরবর্তী পরীক্ষাগুলো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই তাহমিম শওকত তাহিম পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে সোমবার সকালে শুলকবহর এলাকা থেকে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন নাজিয়াত। শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিকশাটিকে থামিয়ে নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কর্মস্থলে যাওয়ার কথা বলেন। তাদের কথা শুনে চালক তাদের গাড়িতে তুলে নেন।

কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি নাজিয়াতের নাক-মুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা নিয়ে যায়। এরপর অচেতন অবস্থায় তাকে কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

জ্ঞান ফেরার পর নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি পুলিশ বক্সে গিয়ে ঘটনাটি দায়িত্বরত এক কনস্টেবলকে জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমিম শওকত তাহিম বেলা আড়াইটার দিকে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর বড় ভাই তাহমিম শওকত তাহিম সোমবার সন্ধ্যায় বলেন, ‘থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড খোয়া যাওয়ায় আমরা এখন তার পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। সে এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০