২৮ জুলাই ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

নিয়মনীতি ও পেশাগত দক্ষতার তোয়াক্কা না করে কর্মস্থলে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী (সিএসপিবি) মোছাঃ ইতি খাতুনের বিরুদ্ধে। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ইচ্ছামতো অফিসে অনুপস্থিত থাকা, কর্মস্থল ত্যাগ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে তাঁকে কারণ দর্শানো নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হামিদ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে (স্মারক নং-৪১.০১.৮৫৫৮.০০০.০০০.০৫.০০০১.২৬-২৮৮) এ শোকজ জারি করা হয়।

দাপ্তরিক চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়, অফিস চলাকালীন সময়ে কোনো ধরনের অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা সরকারি কর্মজীবনের চরম শৃঙ্খলাপরিপন্থি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত কর্মচারী ইতি খাতুন প্রায়শই কোনো অনুমতি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকতেন এবং অফিসে না গিয়ে বাড়িতে অবস্থান করেও ‘মাঠে কর্মরত আছেন’ বলে মিথ্যা অজুহাত দর্শাতেন। এছাড়া দাপ্তরিক কাজে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তাঁর চরম অসৌজন্যমূলক আচরণের একাধিক অভিযোগ রয়েছে, যা একটি সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

তার এমন শৃঙ্খলাপরিপন্থি ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে লিখিত ও সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপি জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ্য করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ইতি খাতুন সরকারি চাকরিবিধির কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেন না। প্রতিনিয়ত কর্মস্থলে ফাঁকি ও অনিয়মের বিষয়ে লিখিত এবং মৌখিক অভিযোগ পাওয়ায় তাঁকেই শোকজ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন জেলা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Source: https://www.drb.news/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির

১০

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা

১১

রংপুরে বোরকার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারের চেষ্টা: ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১২

তিস্তার ভাঙনে ৮ বার ঘর সরিয়েছি এখন আর সরানোর জায়গাও নেই

১৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

১৫

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৬

পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে পাথর-বালু লোড আনলোড, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

১৭

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

১৮

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

১৯

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

২০