জনডাক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে বোরকার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারের চেষ্টা: ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ কায়দায় শরীরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ২ জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রংপুর জেলা কার্যালয়ের পরিচালিত এক অভিযানে তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।

​আজ সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নাসনিয়া এলাকার ‘মেসার্স ওমর আলী ফিলিং স্টেশন’-এর সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি বাসে অভিযানটি পরিচালনা করা হয়।

​অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-র পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের নেতৃত্বে একটি দল ‘এ,আর ট্রাভেলস্’ নামের একটি যাত্রীবাহী বাসে (রেজিস্ট্রেশন নম্বর: রংপুর-জ ০৫-০০৯২) তল্লাশি চালায়। এ সময় বাসের বাম পাশের ১৭ ও ১৮ নম্বর সিটের দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের পরনে থাকা বোরকার ভেতরে কোমর জুড়ে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আলাদাভাবে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন করে জব্দ করা হয়।

১. মোছাঃ রুবিনা বেগম (৪১), স্বামী- মোঃ মিনহাজুল ইসলাম, সাং- গোরকমন্ডল (৩ নং ওয়ার্ড, নাওডাংগা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।

২. মোছাঃ সাবিনা ইয়াসমিন ওরফে ইয়াসমিন (২৫), স্বামী- মোঃ রুবেল, সাং- গোরকমন্ডল (৩ নং ওয়ার্ড, নাওডাংগা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।

​অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে মাদকদ্রব্য ছাড়াও তাদের ব্যবহৃত দুইটি বাটন মোবাইল ফোন (benco Model-GB222 ও LINNEX Model-LE102) সিমেটসহ জব্দ করা হয়েছে।

​এ ঘটনায় ডিএনসি-র পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯(ক) ও ৪১ ধারায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই–বোনসহ চারজন নিহত

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

১০

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

১১

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১৩

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১৪

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১৫

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৬

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৭

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৯

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

২০