২৬ জুলাই ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের রংপুরগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন – গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার উজ্জল দাসের ছেলে অনন্ত দাস (২৯), গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের কোতোয়ালি থানার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭), আলমগীর (২১) সহ অন্তত ১০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিএফ পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০১৭) একটি বাস চাপড়িগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এসআর গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট পার হওয়ার পর সামনে বিকাল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-৫৬০১) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষে বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দ্রুতগতির বাসটি ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ও মরিয়মের বাবার গোপন চুক্তি ফাঁস

৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে মিলল ঝুলন্ত মরদেহ

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী: বললেন, ‘মানুষ ওষুধ পায় না’

কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল

আ. লীগ ধ্বংস করে, বিএনপি সেখান থেকে গড়ার চেষ্টা করে: মির্জা ফখরুল

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

১০

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১১

মধ্যরাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

১২

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

১৩

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

১৪

গরুর ডাকে ভেস্তে গেল চুরির চেষ্টা, ডাকাতি থেকে রক্ষা পেল খামারির কোটি টাকার গরু

১৫

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

১৬

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ, বিকট শব্দে বিস্ফোরণ

১৭

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

রংপুরে হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

২০