Admin1234@
৬ জুন ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব জল্পনার অবসান, ইরানি ফুটবলারদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র ভূরাজনৈতিক সংঘাতের মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরানি ফুটবলারদের ভিসা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ মাঠের লড়াই শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে বহুল প্রতিক্ষিত এই ভিসার বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বার্তা সংস্থা আল জাজিরার বরাতে জানা গেছে, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে টম ব্যারাক জানান, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে তিনি গর্বিত।

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ দাবি করেছে, খেলোয়াড়রা ভিসা পেলেও জাতীয় দলের বেশ কয়েকজন কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো অনুমোদন করা হয়নি। এই বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিশ্বকাপ প্রতিনিধিদলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, যাদের সঙ্গে বিতর্কিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক রয়েছে। এর আগে, গত ডিসেম্বরে আইআরজিসির সাবেক কমান্ডার হওয়ার কারণে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতে ভিসা পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

পরবর্তীতে ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান শেষ মুহূর্তে তাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়। উল্লেখ্য, ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরুর পর থেকে এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি প্রতিযোগী রাষ্ট্রকে স্বাগত জানাতে যাচ্ছে, যার সঙ্গে তাদের সরাসরি কূটনৈতিক ও সামরিক সংঘাত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১০

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১১

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৩

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৪

বিসিবি নির্বাচন আজ

১৫

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

১৬

মাঝরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী

১৭

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১৮

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?

১৯

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

২০