Admin1234@
১৯ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাতার খোঁজে অন্তহীন অপেক্ষা! ​কাউনিয়া সমাজসেবা অফিসে চরম ভোগান্তি, বছরের পর বছর ঘুরছেন অসহায়রা

মো: সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সেবাগ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি চরম আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, একাধিকবার অফিসে এসেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। বছরের পর বছর অপেক্ষা করেও ভাতার টাকা না পাওয়া, মোবাইল ব্যাংকিং নম্বর পরিবর্তন ও নাম সংশোধন করতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে এসে দরিদ্র ও অসহায় মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। কখনো কর্মকর্তা না থাকা, আবার কখনো নানা অজুহাতে কাজ ঝুলিয়ে রাখার কারণে সাধারণ মানুষ সময় ও অর্থ—উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অসহায় মানুষ অফিসে গেলে কেউ সঠিক গুরুত্ব দেয় না বলেও অভিযোগ উঠেছে।

শহীদবাগ ইউনিয়নের এক প্রতিবন্ধী সেবাগ্রহীতা আজিজুল ইসলামের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। অনেক কষ্ট করে ছেলের প্রতিবন্ধী কার্ড করেছি। এক বছর হয়ে গেল, এখনো এক টাকাও পাইনি। প্রতিদিন মোবাইলের ব্যালেন্স চেক করি। কতবার সমাজসেবা অফিসে গেছি, শুধু বলে হবে-হবে। যাতায়াতে অনেক টাকা শেষ, এখন আর যাওয়ার সাহস পাই না।”

​বালাপাড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, তার প্রতিবন্ধী ভাতা চালু থাকলেও অনলাইনে দেওয়া মোবাইল নম্বরটি বর্তমানে সচল নেই। নম্বরটি সংশোধন করার জন্য একাধিকবার অফিসে গিয়েও কোনো সমাধান পাচ্ছেন না। আজ-কাল-পরশু করে দিনের পর দিন টালবাহানা করা হচ্ছে। একইভাবে নাম সংশোধনের জন্য মাসের পর মাস অফিসে যাতায়াত করেও শুধু নতুন নতুন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এক বয়স্ক ও এক বিধবা ভাতাভোগী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্ব থাকায় এবং জনবল সংকটের কারণে অনেক প্রশাসনিক কাজ সময়মতো সম্পন্ন হচ্ছে না। আর এর চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ সেবাগ্রহীতাদের।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা সমাজসেবা অফিসার এনামুল হক (অতিরিক্ত দায়িত্ব) বলেন, “ল্যাপটপে কারিগরি সমস্যা থাকার কারণে ডেটা প্রতিস্থাপনের কাজগুলো সময়মতো শেষ করা সম্ভব হয়নি। তবে এখন সমস্যার সমাধান হয়েছে। চলতি মাসের মধ্যেই সব প্রতিস্থাপনের কাজ শেষ হবে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে আটকে থাকা ভাতার টাকা উপকারভোগীরা পেয়ে যাবেন।”

 

​কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংকন পাল (অতিরিক্ত দায়িত্ব) জানান, বিষয়টি তাঁর জানা ছিল না, আপনাদের মাধ্যমেই তিনি এটি জানতে পেরেছেন। তিনি বলেন, “দ্রুতই সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সেবাগ্রহীতারা দ্রুত ও নির্বিঘ্নে তাদের প্রাপ্য সেবা পান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১০

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১২

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৪

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

২০