Admin1234@
১৮ জুলাই ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের উপস্থিতি নিয়েও আলোচনা। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই দেখতে নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

 

 

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টে এর আগে কোনো ম্যাচে তাকে গ্যালারিতে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে৷

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাবেন। তার উপস্থিতি নিয়ে আগে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সফরসূচি সমন্বয় করে ম্যাচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পেনের রাজপরিবারের সদস্যরাও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে ফাইনালে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। দলটি টুর্নামেন্টে যেভাবে এগিয়ে এসেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নিজের ‘সৌভাগ্যের রীতি’ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মিলেই জানিয়েছেন, আগের ম্যাচগুলোর মতোই তিনি সরকারি বাসভবন থেকে খেলা দেখবেন।

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের এই ফাইনাল শুধু দুই দলের শিরোপা লড়াই নয়, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির কারণেও আলাদা গুরুত্ব পাচ্ছে। আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, আর স্পেন চাইবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০