কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​কাউনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ১২-১৪ বয়সীদের অংশ নেওয়ার আহ্বান

রংপুরের কাউনিয়া উপজেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও শারীরিক-মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির রেজিস্ট্রেশন জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে।

​যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, কাউনিয়া উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে কাজ শুরু করেছে।
জানা গেছে,
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর আওতায় মোট ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। গত ১ জুলাই থেকে এই অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রয়েছে।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, “শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি প্রান্তিক এলাকা থেকে উদীয়মান ক্রীড়াবিদদের মূলধারায় নিয়ে আসতে আমরা কাজ করছি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিংবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় শিশু-কিশোররা খুব সহজেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০