৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গোডাউনের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গোডাউনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তাঁদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গোডাউনটির মালিক জামায়াত নেতা আব্দুল কাইয়ুম মিয়া সাবেক ইউপি সদস্য। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা হিসেবে এলাকায় পরিচিত। এ কারণে সরকারি চালের মতো সরকারি সম্পদ কীভাবে তাঁর বাবার ব্যক্তিমালিকানাধীন গোডাউনে গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, গোডাউনে থাকা চালগুলো সরকারি কোনো কর্মসূচির বরাদ্দ কি না, হলে সেগুলো কোথা থেকে এসেছে এবং কেন ব্যক্তিমালিকানাধীন গোডাউনে নেওয়া হচ্ছিলÑএসবের কোনো সদুত্তর এখনো মেলেনি।

গোডাউনটির মালিক আব্দুল কাইয়ুম মিয়া বলেন, আমি ১৭ বছর ব্যাবসা করতে পারিনি। এখন সময় এসেছে।

এদিকে সরকারি চালের বস্তা গোডাউনে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের পক্ষ থেকে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছে । আগামীকাল খাদ্য বিভাগ যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

Source: https://www.drb.news/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১০

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১১

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৫

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৬

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৭

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

১৮

৫ মাসে রেকর্ড ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

১৯

দুই খুনের মামলায় ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

২০