গাইবান্ধা জেলা প্রতিনিধি: মোঃ রিয়াদ প্রধান
২৪ অগাস্ট ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া ও গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিয়ে সভা-

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন ও সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ আগস্ট সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।
সভায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, মাঠ প্রস্তুত, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতাগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিযোগিতাগুলো সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও ক্রীড়াক্ষেত্রে তাদের উৎসাহিত করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পলাশবাড়ীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০