Admin1234@
১৫ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার ১৫ জুলাই সকাল-১১ টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রিয়া গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জনৈক মো. লতিফবর মিয়ার পাকা বসতবাড়ির দক্ষিণ দুয়ারী কক্ষে অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লুৎফর রহমান লালন (৩৯), পিতা: মো. ফুলমিয়া, গ্রাম: দক্ষিণ মদনেরপাড়া, থানা: ফুলছড়ি; মো. লিচু মিয়া (৩৬), পিতা: মৃত আব্দুল হামিদ সরকার, গ্রাম: পিয়ারাপুর, থানা: গাইবান্ধা সদর; মো. লিটন সরকার (৩৭), পিতা: মৃত আব্দুল গফফার সরকার, গ্রাম: পূর্ব পিয়ারাপুর; এবং মো. মেহেদী হাসান আশরাফ (২৮), পিতা: মো. মজিদ মিয়া, গ্রাম: পশ্চিমপাড়া, থানা: গাইবান্ধা সদর।
অভিযানের সময় লুৎফর রহমান লালনের পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে কমলা রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একইভাবে লিচু মিয়ার ফুলপ্যান্টের সামনের ডান পকেট থেকে আরেকটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করে সেখান থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সবমিলিয়ে মোট ২০০ (দুইশত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মামলা নং-১১,আজ ১৫ জুলাই মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫)/৪১ ধারায় দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, মাদক ও জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে : রুহুল কবির রিজভী

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে, জানালেন সংবিধান বিশেষজ্ঞরা

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ,সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কী পদত্যাগ করছেন

ঢাকায় একাধিক হোটেলে যাতায়াত ছিল এমপি নজরুলের

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

ধামরাই থেকে এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়

১০

আশুলিয়া থেকে ২ পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

১১

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১২

শিক্ষার মান উন্নয়নে নিয়ম বহির্ভূত কোনো কাজ হবে না: শিক্ষামন্ত্রী

১৩

এআই ভবিষ্যতের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি: ফকির মাহবুব আনাম

১৪

আশুলিয়ায় অভিযানে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৫

কাউনিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৬

আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৭

সাভারে মহাসড়কে মিছিল থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক

১৮

খুলনায় অতি বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে আউসধানসহ বিভিন্ন ফসল

১৯

সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮শ ইয়াবাসহ ৫ জন আটক ডিবি হাতে

২০