Admin1234@
১৮ জুলাই ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. হাবিবুর রহমানকে ফেসবুক মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শনিবার (১৮ জুলাই) পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

ভুক্তভোগী মো. হাবিবুর রহমান দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদ পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি এবং পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই জনস্বার্থ বিবেচনায় ‘পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ‘সোহেল মাসুদ’ নাম ব্যবহারকারী একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক হাবিবুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডি ‘MD Habibur Rahman Habib’-এর মেসেঞ্জারে যোগাযোগ করা হয়। অভিযোগ অনুযায়ী, সংবাদটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি বলেন, “তুই কেন নিউজ প্রকাশ করছিস? তোকে দেখে নেব।” পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ারও চেষ্টা করা হয়।

 

সাংবাদিক হাবিবুর রহমান বলেন, আমি সবসময় বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের চেষ্টা করি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরাই একজন সংবাদকর্মী হিসেবে আমার দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

 

পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি সরকার রবিউল আলম বিপ্লব বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধে হুমকি-ধমকি দেওয়া মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

 

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১০

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১১

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১২

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৩

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৪

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৫

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৬

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৭

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৮

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৯

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

২০