২৩ জুলাই ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার মান উন্নয়নে নিয়ম বহির্ভূত কোনো কাজ হবে না: শিক্ষামন্ত্রী

সাভারঃ শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং শিক্ষা ক্ষেত্রে কোনো নিয়মবহির্ভূত কাজ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) সকালে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “গণ বিশ্ববিদ্যালয় আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখানে শিক্ষার মান কেমন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার পরিবেশ আরও উন্নত করা হবে।”

তিনি আরও বলেন, চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত রয়েছে, তাদের বিষয়েও সরকার নজর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যথাসময়ে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

Source: https://moontimesnews.com/whole-country/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে : রুহুল কবির রিজভী

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে, জানালেন সংবিধান বিশেষজ্ঞরা

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ,সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কী পদত্যাগ করছেন

ঢাকায় একাধিক হোটেলে যাতায়াত ছিল এমপি নজরুলের

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

ধামরাই থেকে এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়

১০

আশুলিয়া থেকে ২ পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

১১

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১২

শিক্ষার মান উন্নয়নে নিয়ম বহির্ভূত কোনো কাজ হবে না: শিক্ষামন্ত্রী

১৩

এআই ভবিষ্যতের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি: ফকির মাহবুব আনাম

১৪

আশুলিয়ায় অভিযানে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৫

কাউনিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৬

আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৭

সাভারে মহাসড়কে মিছিল থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক

১৮

খুলনায় অতি বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে আউসধানসহ বিভিন্ন ফসল

১৯

সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮শ ইয়াবাসহ ৫ জন আটক ডিবি হাতে

২০