রিপোর্ট বাংলাদেশ~
৫ নভেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

Oplus_131072

কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তুহিন হত্যার প্রধান আসামী ঘাতক সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে বিলম্ব হওয়ায় মানববন্ধন ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন নিহত পরিবারের সদস্য, সাধারণ ছাত্র-জনতা।

৫ নভেম্বর(বুধবার) দুপুর ১টায় সাধারণ ছাত্র সমাজের ব্যানারে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেন তুহিন হত্যার প্রতিবাদীরা।

প্রতিবাদকারীরা এসময় সাংবাদিকদের বলেন- গত ২০ অক্টোবর প্রকাশ্যে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তুহিনকে নির্মম ভাবে হত্যা করে সাইফুল ইসলাম বাবু,নাফিজ,জহির ও আব্দুল আলীমসহ অন্যান্যরা। ১৫দিন অতিবাহিত হলেও প্রধান আসামী সাইফুল ইসলাম বাবু দিন দুপুরে মামলা তুলে নিতে নিহত তুহিনের বাবা-মাকে হুমকি দিয়ে আসছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতার না করলে সড়ক ও রেলপথ অবরোধ করার হুশিয়ারী দেন। নিহত মেধাবী ছাত্র তুহিন কুমিল্লা বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।

প্রতিবাদকারী ছাত্র জনতার তোপের মুখে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় ২ ঘন্টা অবরোধ করে রাখা হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ নিহত তুহিনের পরিবারকে আসামী গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০