Admin1234@
৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস

নরসিংদীতে নিজ পরিবারের সদস্য—স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির নগ্ন এবং আপত্তিকর ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

 

গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করার সুযোগে এসব নগ্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে বিক্রি করে আসছিলেন। তার ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক কয়েক লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

 

সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল এলাকার পাইকসায় এক ব্যক্তির নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বহনকারী গাড়ির ওপর নজরদারি চালিয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত মূল হোতাকে আটক করা সম্ভব হয়েছে এবং ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত নানা সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে

১

ভারতরত্নপ্রাপ্ত বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

২

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা

৩

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির

৪

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জামায়াত কর্মীর

৫

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি ছাত্রশিবিরের

৬

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

৭

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

৮

নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

৯

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

১০

স্পেনের দল ঘোষণায় ফুয়েন্তের চমক, ডেকেছেন ৫ নতুন মুখ

১১

ইরানে হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

১২

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের

১৩

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস

১৪

আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

১৫

খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, তবু থামেননি

১৬

লাখো মুসল্লিতে মুখর দিনাজপুরের ইজতেমা ময়দান, জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৭

পরীমনির পাশে দাঁড়ালেন প্রভা, বললেন- ‘আমাকেও ব্যডটাচ করা হয়েছিল’

১৮

কালীগঞ্জে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফুটবল দর্শক যুবকের, আহত ৩

১৯

বিয়ের ৮ বছর পরে অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেয় তরুণী

২০