Admin1234@
৭ নভেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জামায়াত কর্মীর

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা এক বন্ধুও আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁওয়ের গলাকাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান কবির (৩৫) উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক জানান, মেহেদী হাসান কবির জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির নির্বাচনি এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান কবির ও তার বন্ধু পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়া মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান।

নামাজ শেষে বাড়ি ফেরার পথে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত রায়হানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আহত একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ধারণা, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতরত্নপ্রাপ্ত বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

১

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা

২

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির

৩

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জামায়াত কর্মীর

৪

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি ছাত্রশিবিরের

৫

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

৬

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

৭

নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

৮

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৯

স্পেনের দল ঘোষণায় ফুয়েন্তের চমক, ডেকেছেন ৫ নতুন মুখ

১০

ইরানে হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

১১

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের

১২

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস

১৩

আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

১৪

খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, তবু থামেননি

১৫

লাখো মুসল্লিতে মুখর দিনাজপুরের ইজতেমা ময়দান, জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৬

পরীমনির পাশে দাঁড়ালেন প্রভা, বললেন- ‘আমাকেও ব্যডটাচ করা হয়েছিল’

১৭

কালীগঞ্জে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফুটবল দর্শক যুবকের, আহত ৩

১৮

বিয়ের ৮ বছর পরে অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেয় তরুণী

১৯

সকাল থেকে রাত পর্যন্ত লাইভ ভিডিও করছেন চীনা নাগরিকেরা, ঢুকে পড়ছেন মানুষের ঘরেও

২০