Admin1234@
৭ নভেম্বর ২০২৬, ৩:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, তবু থামেননি

একসময় যে খালটি ছিল ময়লা-আবর্জনা ও কচুরিপানার ভাগাড়, সেখানে এখন ফিরেছে পরিচ্ছন্নতার ছোঁয়া। দীর্ঘদিনের অবহেলায় হারিয়ে যাওয়া সেই খাল পরিষ্কার করতে শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হননি উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা, বরং নিজে খালের কাদামাটিতে নেমে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।

তাঁর এই মানবিক ও নেতৃত্বসুলভ উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ বরিশালের সহযোগিতায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা, প্লাস্টিকের বোতল ও পলিথিন অপসারণের এই কর্মযজ্ঞের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ইউএনও মো. আলী সুজার সরাসরি অংশগ্রহণ।

বিডি ক্লিনের টি-শার্ট পরে তিনি যখন সরাসরি খালের পানিতে নামেন, তখন একপর্যায়ে তিনি কাদামাটিতে আটকে যান। পরে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুললেও তিনি দমে যাননি বরং আবারও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে পুরোদমে অংশ নেন।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার এমন মাঠপর্যায়ের নেতৃত্ব সাধারণ মানুষ ও তরুণ স্বেচ্ছাসেবীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান জানান, ইউএনও স্যারের আহ্বানে ও প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ সফল করা সম্ভব হয়েছে। নিজে মাঠে নেমে কাজ করায় স্বেচ্ছাসেবীরা কাজের দ্বিগুণ উৎসাহ পেয়েছেন।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, প্লাস্টিক ও পলিথিনে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেদের স্বেচ্ছাশ্রমে যে সমাজ পরিবর্তন করা সম্ভব, এটি তারই প্রমাণ। তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

স্থানীয় প্রবীণ সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুসহ এলাকাবাসী জানান, একজন সরকারি কর্মকর্তার এমন দায়িত্ববোধ ও সরাসরি অংশগ্রহণ উজিরপুরবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকেও সচেতন করে তুলেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতরত্নপ্রাপ্ত বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

১

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা

২

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির

৩

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জামায়াত কর্মীর

৪

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি ছাত্রশিবিরের

৫

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

৬

পীরগাছায় বন্ধক নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ, দেড় লাখ টাকার ক্ষতির দাবি

৭

নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিতে যাচ্ছে বিসিবি

৮

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৯

স্পেনের দল ঘোষণায় ফুয়েন্তের চমক, ডেকেছেন ৫ নতুন মুখ

১০

ইরানে হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

১১

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের

১২

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস

১৩

আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

১৪

খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, তবু থামেননি

১৫

লাখো মুসল্লিতে মুখর দিনাজপুরের ইজতেমা ময়দান, জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৬

পরীমনির পাশে দাঁড়ালেন প্রভা, বললেন- ‘আমাকেও ব্যডটাচ করা হয়েছিল’

১৭

কালীগঞ্জে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফুটবল দর্শক যুবকের, আহত ৩

১৮

বিয়ের ৮ বছর পরে অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেয় তরুণী

১৯

সকাল থেকে রাত পর্যন্ত লাইভ ভিডিও করছেন চীনা নাগরিকেরা, ঢুকে পড়ছেন মানুষের ঘরেও

২০