৬ নভেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ফুটপাত ও সড়ক দখল: পৌরসভা ও প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে, মসজিদের নামে চাঁদাবাজি এবং শাপলা চত্বরের বেহাল দশা!

কুড়িগ্রাম জেলা শহরসহ প্রধান সড়ক ও ফুটপাতগুলো এখন সাধারণ মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফুটপাত গিলে খেয়েছে অবৈধ ফলের দোকানসহ নানা স্থায়ী-অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান। এর ওপর আবার সড়কের একাংশজুড়ে অটোরিকশা ও মিশুকের অনিয়ন্ত্রিত সিরিয়ালের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। কুড়িগ্রাম পৌরসভা ও স্থানীয় প্রশাসনের চরম অবহেলা ও রহস্যজনক নীরবতার সুযোগে শহরজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর এলাকায় এই ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে।

পথচারীদের চরম ভোগান্তি ও শঙ্কা: অনুসন্ধানে উঠে এসেছে, ফুটপাতে হাঁটার বিন্দুমাত্র উপায় না থাকায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে জীবনের চরম ঝুঁকি নিয়ে ব্যস্ততম মূল সড়কের মাঝখান দিয়ে চলাচল করতে হচ্ছে। পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান সড়কে এভাবে গাড়ি ও মানুষের জটলার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

মসজিদের নামে ফুটপাতে চাঁদাবাজি!

অনুসন্ধানে আরও এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সরকারি ফুটপাত দখল করে দোকান বসানোর নেপথ্যে কাজ করছে স্থানীয় মসজিদ কমিটি! এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারির কাছে জানতে চাওয়া হলে তিনি সাফ জানান, মসজিদের নিজস্ব কোনো স্থায়ী ফান্ড না থাকায় পরিচালনা ও উন্নয়নের স্বার্থে কমিটির সিদ্ধান্তেই ফুটপাতে এই দোকানগুলো বসানো হয়েছে এবং প্রতিটি দোকান থেকে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা চাঁদা হিসেবে ফাণ্ডে নেওয়া হয়।

নেতৃবৃন্দের জোরালো বক্তব্য ও ক্ষোভ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মসজিদের উন্নয়নের জন্য কি ফুটপাত দখল করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে হবে? মসজিদের ফান্ডের জন্য মানুষ দান করবে, সরকারি অনুদান নেওয়া যাবে। তাই বলে জনগণের হাঁটার ফুটপাত বেচে চাঁদা তোলা কোন ধরনের বিচার? কাল যদি এই ব্যস্ত রাস্তায় কোনো পথচারী গাড়ি চাপা পড়ে মারা যায়, তবে তার দায় এই মসজিদ কমিটি আর পৌরসভা নেবে?

এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল রহমান জুয়েল কুড়িগ্রাম পৌরসভার তীব্র সমালোচনা করে বলেন, “শহরের শাপলা চত্বরসহ প্রধান সড়কগুলোর এই করুণ অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী কুড়িগ্রাম পৌরসভার চরম অবহেলা ও দায়িত্বহীনতা। ফুটপাত উদ্ধার এবং রাস্তার ওপর অবৈধ অটোরিকশার সিরিয়াল বন্ধে পৌরসভার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। প্রশাসনের এই নীরব ভূমিকা শহরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে।

জনগণের প্রাণের দাবি ও সমাধান: স্থানীয় সুশীল সমাজ, সচেতন নাগরিক ও সাধারণ পথচারীদের একটাই কথা—জনগণের স্বার্থে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব এই ফুটপাতের অবৈধ দোকানগুলো উচ্ছেদ করতে হবে। তবে একই সাথে হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতে রুটি-রুজিতে টান না পড়ে, সেজন্য তাদের কোনো সরকারি খাস বা বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করার জোরালো দাবি জানিয়েছেন তারা।

যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং কুড়িগ্রামের প্রধান সড়ক ও শাপলা চত্বর এলাকা যানজট ও দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই এখন কুড়িগ্রামবাসীর একমাত্র প্রত্যাশা।

Source: https://www.drb.news/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আ’ন্দো’লনে নি’হ’ত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

১

রংপুরে এনজিও কর্মী হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

২

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৩

জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

৪

কুড়িগ্রামে ফুটপাত ও সড়ক দখল: পৌরসভা ও প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে, মসজিদের নামে চাঁদাবাজি এবং শাপলা চত্বরের বেহাল দশা!

৫

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

৬

মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা; ৫০% ছাড়েও ব্যান্ডের পোশাকে নেই ক্রেতা

৭

দিনাজপুরের একুয়া থিম পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী, পরিদর্শনে গিয়ে বিব্রত মন্ত্রী

৮

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

৯

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১০

পীরগঞ্জে সাংবাদিক দেখেই বিদ্যালয়ের গেটে তালা, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম—শোকজ প্রধান শিক্ষক

১১

‎লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে চিকিৎসাধীন

১২

কাউনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৩

শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

১৪

রংপুরে শ্রমের বাজারে মন্দা; ‘কামলার হাটে শ্রমিক আছে, নেই কাজ

১৫

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন

১৬

৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতা পিন্টুর হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

১৭

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১৮

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

১৯

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

২০