জনডাক ডেস্ক
৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে চিকিৎসাধীন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) গাইবান্ধা সদর থানা ওসি  বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর অভিযুক্ত সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগ অনুযায়ী, ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় অন্য অভিযুক্তরাও তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

‎পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করতে পারেননি বলে আবেদনে উল্লেখ করেছেন তাঁর ছেলে।

‎অভিযোগে সাদা মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আ’ন্দো’লনে নি’হ’ত তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

১

রংপুরে এনজিও কর্মী হত্যা: প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

২

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৩

জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

৪

কুড়িগ্রামে ফুটপাত ও সড়ক দখল: পৌরসভা ও প্রশাসনের নীরবতায় জনদুর্ভোগ চরমে, মসজিদের নামে চাঁদাবাজি এবং শাপলা চত্বরের বেহাল দশা!

৫

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

৬

মূল্যস্ফীতির চাপে ক্লান্ত ক্রেতা; ৫০% ছাড়েও ব্যান্ডের পোশাকে নেই ক্রেতা

৭

দিনাজপুরের একুয়া থিম পার্কে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী, পরিদর্শনে গিয়ে বিব্রত মন্ত্রী

৮

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

৯

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১০

পীরগঞ্জে সাংবাদিক দেখেই বিদ্যালয়ের গেটে তালা, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম—শোকজ প্রধান শিক্ষক

১১

‎লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে চিকিৎসাধীন

১২

কাউনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

১৩

শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

১৪

রংপুরে শ্রমের বাজারে মন্দা; ‘কামলার হাটে শ্রমিক আছে, নেই কাজ

১৫

এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন

১৬

৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতা পিন্টুর হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

১৭

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১৮

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

১৯

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

২০