৩১ অক্টোবর ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনে রংপুরের মিষ্টির দোকানগুলোতে এবার প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। পাসের হার কমে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসও ছিল তুলনামূলক কম। এর প্রভাব পড়েছে মিষ্টি বিক্রিতে। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। তবে আগামী এক-দুই দিনে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা।

​শনিবার ফল প্রকাশের পর রংপুরের বিভিন্ন এলাকার মিষ্টির দোকান ঘুরে দেখা যায়, কিছু শিক্ষার্থী ও অভিভাবক মিষ্টি কিনতে এলেও অন্যান্য বছরের মতো ক্রেতাদের ভিড় ছিল না। সকাল থেকে কয়েক দফা বৃষ্টিও ক্রেতাদের উপস্থিতি কমার একটি কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নগরীর শাপলায় মুসলিম সুইটসের ক্যাশিয়ার রফিকুল ইসলাম বলেন, এবার পাসের হার কম হওয়ায় মিষ্টি বিক্রি নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে প্রস্তুতি হিসেবে তারা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি মিষ্টি তৈরি করেছিলেন। সেই অনুপাতে বিক্রি হয়নি।

​তিনি বলেন, সার্বিকভাবে বিক্রি কিছুটা বেড়েছে। তবে যে পরিমাণ বিক্রির আশা করেছিলেন, তা পূরণ হয়নি।

​জাহাজকোম্পানি মোড়ের বৈশাখী সুইটসেও গতবারের তুলনায় ক্রেতাদের উপস্থিতি ছিল আমার  কম। দোকানটির ব্যবস্থাপক জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কম। ফল প্রকাশের পরপরই মিষ্টির দোকানগুলোতে যে ভিড় তৈরি হয়, এবার তেমন চিত্র দেখা যায়নি।

​তবে মেয়ের ভালো ফলের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে মিষ্টি কিনতে এসেছেন অভিভাবক রফিকুল ইসলাম। তিনি বলেন, মেয়ের ফল ভালো হয়েছে। তাই পরিবারের সবাই মিলে মিষ্টি কিনতে এসেছেন। তবে এবার অনেক শিক্ষার্থীর ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ কারণে হয়তো আগের মতো মিষ্টি কেনার উৎসাহ দেখা যাচ্ছে না।

​ব্যবসায়ীরা জানান, সাত-আট বছর আগেও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মিষ্টি বিক্রি হতো। করোনার পর সেই বিক্রি কমে প্রায় দ্বিগুণে নেমে এসেছে। ফল প্রকাশকে কেন্দ্র করে মিষ্টি কেনার প্রচলন দীর্ঘদিনের হলেও এবার প্রথম দিনেই সেই চেনা চিত্র দেখা যায়নি।

​তাদের ধারণা, ছুটির দিন শেষে অফিস-আদালত খুললে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি কেনার প্রবণতা বাড়তে পারে। পরবর্তী এক-দুই দিনেও ফল উদ্‌যাপন চলবে। এতে বিক্রির ঘাটতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা।

Source: https://www.drb.news/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

১

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

২

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৩

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

৪

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

৫

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

৬

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

৭

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

৮

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

৯

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১০

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১১

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

১৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

১৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

১৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

১৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

১৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

২০