জনডাক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইয়াবাসহ হাতেনাতে আটক স্কুলশিক্ষক ও স্ত্রী

রাজশাহীতে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক স্কুলশিক্ষক ও তাঁর স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকায় হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক মো. আল আমিন (৪৩) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রী (৩৮) একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ ইয়াবা পাচারের তথ্য পাওয়ায় নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে চলে যান। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। মোটরসাইকেল থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁর স্ত্রীও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. পারভেজ বলেন, রাতে তিনি ঘটনাটি নিজের চোখে দেখেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রীর কাছে একটি ব্যাগে ইয়াবা দেখতে পান বলে দাবি করেন তিনি।

এদিকে, শিক্ষকের আটকের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক। তিনি বলেন, মোহাম্মদ আল আমিন তাঁদের প্রতিষ্ঠানের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তাঁর বিরুদ্ধে এমন ঘটনার কথা তিনি প্রথমবারের মতো শুনেছেন। বিষয়টি তাঁর, প্রতিষ্ঠানের এবং সমাজের সবার জন্যই অত্যন্ত দুঃখজনক।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১

পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন পুলিশ সদস্য, পথে বাসচাপায় গেল প্রাণ

২

খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৩

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৪

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

৫

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক, আগে থেকেই ছিলেন ঝুঁকিতে

৬

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো: রাশেদ প্রধান

৭

‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

৮

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার

৯

সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন’

১০

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

১২

: হাসপাতালে ঢুকে শামীমকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২, ফেসবুকে সক্রিয় প্রধান আসামি

১৩

কাউনিয়ায় স্বেচ্ছাশ্রমে গাজীরহাট সড়ক মেরামত, দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন স্থানীয়রা

১৪

কাউনিয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, ৭৫ মণ্ডপে নিরাপত্তা জোরদার

১৫

ত্রাণমন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের চিঠি

১৬

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

১৭

জয়পুরহাটে,মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবকের মৃত্যু,গাছ ফেলে সড়ক অবরোধ

১৮

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

১৯

কাউনিয়ায় তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

২০