সাইফুল ইসলাম, জনডাক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় উপজেলার ৭৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কাউনিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী।

সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দের উদ্দেশে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং মণ্ডপগুলোর শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে।

তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা এবং সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

 

সভায় বক্তব্য দেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক বিজয় গোস্বামী বকুল ও যুগ্ম আহ্বায়ক ক্ষুদিরাম চন্দ্র।

 

এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের বক্তব্যে মণ্ডপগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসবের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সফলভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘১০০ বার মেরামত, তবুও বেহাল রংপুর-দিনাজপুর মহাসড়ক’

১

প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

২

মসজিদে অনৈতিক কাজ, সৌদিতে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর

৩

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী

৪

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

৫

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

৬

স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে প্রাথমিকের চার ছাত্রী, ঢাকায় বাসা না পেয়ে যায় হবিগঞ্জে

৭

নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা

৮

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

৯

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

১০

অসঙ্গতি পেলে সার ডিলারশীপ বাতিল করা হবে; এমপি বাবুল। 

১১

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

১২

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

১৩

দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

১৪

কাউনিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইসরাত জাহান

১৫

রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন

১৬

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

১৭

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

১৮

গাইবান্ধায় টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় ১৫ বছরের কিশোর ও এক সন্তানের জননীর বিষপানে মৃত্যু

১৯

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’: নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ পাচ্ছেন নতুন পদ

২০