জনডাক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনুমোদন ছাড়াই গভীর নলকূপের বরিং স্থাপনের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনুমোদন ছাড়াই গভীর নলকূপের বরিং স্থাপনের স্থাপনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতের অনুমোদন ছাড়াই গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনায় (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রনচন্ডী ইউনিয়নের বদি মাঝাপাড় গ্ৰামের মমিনুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, রনচন্ডী ইউনিয়নের বদি মাঝাপাড়া গ্ৰামের আনারুল ইসলামের ছেলে কামরুজ্জামান বিটিশ তার চাষাবাদী জমির এলাকায় বিএডিসির অনুমোদন ছাড়াই গভীর নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় পাইপ ও যন্ত্রপাতি সংগ্রহ করেছেন। অভিযোগ অনুযায়ী, ওই এলাকায় পাশাপাশি ৪ থেকে ৫টি অগভীর নলকূপ ইতোমধ্যে চালু রয়েছে, যেগুলো বিএডিসি কর্তৃক অনুমোদিত।

অভিযোগকারী আরও জানান, গভীর নলকূপ স্থাপনের জন্য বগুড়া থেকে পাইপ ও বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়েছে। এরই মধ্যে সেখানে একটি টাওয়ার নির্মাণের কাজ চলমান।

অভিযোগকারী মমিনুর রহমান বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অনুমোদন না দেওয়া বা কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং পানি ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে কামরুজ্জামান বিটিশের কাছে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি অনুমোদন না পাওয়ার কথা স্বীকার করে বলেন কার অনুমতি নেব, আমার অনুমতির প্রয়োজন নেই।”

এবিষয়ে নীলফামারী জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান বলেন, নিয়মের বহির্ভূত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে!

১

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে আসেনি জ্বালানি ইউরেনিয়াম

২

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩

৩

নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস

৪

গাইবান্ধার আরেক গ্রামে অসুস্থ গরু জবাই, ৭ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ

৫

কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা

৬

অনুমোদন ছাড়াই গভীর নলকূপের বরিং স্থাপনের অভিযোগ

৭

পীরগাছায় বাবাকে ছুরির আঘাতে হত্যা, থানায় এসে ছেলের আত্মসমর্পণ

৮

এআই ছবিতে নারী সেনা সদস্য সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

৯

সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

শিগগিরই জ্বালানি সংকট কাটবে: জ্বালানিমন্ত্রী

১১

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ

১২

২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট

১৩

কোনো দলের তোষামোদি না করলে নিরাপত্তা অনিশ্চিত: সালমান মুক্তাদির

১৪

ফ্যাসিস্ট-গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বিএনপির সরকারের কোন কিছু করতে পারবে না : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে বসেছে পুলিশের আড়াইশো ডিজিটাল চোখ।

১৬

কুকুরের কামড়ে ৮ জন আহত, গবাদিপশুও আক্রান্ত

১৭

আট মাসে ২৩৬২ খুন, অপহরণ ৬৯১

১৮

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

১৯

ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

২০