আব্দুল্লাহ আল আমিন রংপুর৷
২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগর জামায়াত ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে টাউন হলস্হ পাবলিক লাইব্রেরি মাঠ হতে শুরু করে পায়রা চত্বর,জাহাজ কোম্পানি হয়ে প্রেসক্লাব চত্বরে শেষ করে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল এমপি, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আলামিন হাসান, প্রচার সম্পাদক এ্যাড. মোঃ কাওছার আলীসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। দেশ সামাল দিতে না পারলে পদত্যাগ করুন।

এ সময় বক্তারা জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। না হলে আমরা দেশ ও জনগণের স্বার্থে একদফায় নামতে বাধ্য হবো।

পুরো আয়োজনে রংপুর মহানগরসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস 

উলিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলের ‎

রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

উলিপুরে সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি হলেন বিএনপি নেতা তারিক আবুল আলা চৌধুরী

১০

“বাংলাদেশ তারকা পুরস্কার-২০২৬” অর্জনের পর মার্কস অলরাউন্ডারের জাতীয় মঞ্চে রংপুরের শিশুশিল্পী রাইয়ান রাহাত।

১১

মীরবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার  বিরুদ্ধে  অনিয়মের নিউজ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি

১২

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও পথসভা

১৩

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

১৪

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

১৬

পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

১৭

লংমার্চের মধ্যেই বিদেশ সফরে দলে ৩৪ এমপি, জামায়াত বলছে পরিকল্পনার অংশ

১৮

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৯

পীরগাছা বন্ধু-মহলের নেতৃত্বে মাসুদ-আশিক-সিরাজুল

২০