সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ঃ
২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ৩নং কুর্শা ইউনিয়নের পূর্ব চান্দঘাট এলাকায় মো. আরিফুল ইসলাম আরিফ ও মো. পাভেল মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।
পরে কাউনিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আরিফুল ইসলাম আরিফ, পিতা- মৃত মোবারক হোসেন এবং মো. পাভেল মিয়া, পিতা- মৃত আব্দুল মালেক। তারা দুজনই পূর্ব চান্দঘাট এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসিফ শিহাব উদ্দিন জানান, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্তদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস 

উলিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলের ‎

রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

উলিপুরে সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি হলেন বিএনপি নেতা তারিক আবুল আলা চৌধুরী

১০

“বাংলাদেশ তারকা পুরস্কার-২০২৬” অর্জনের পর মার্কস অলরাউন্ডারের জাতীয় মঞ্চে রংপুরের শিশুশিল্পী রাইয়ান রাহাত।

১১

মীরবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার  বিরুদ্ধে  অনিয়মের নিউজ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি

১২

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও পথসভা

১৩

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

১৪

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

১৬

পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

১৭

লংমার্চের মধ্যেই বিদেশ সফরে দলে ৩৪ এমপি, জামায়াত বলছে পরিকল্পনার অংশ

১৮

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৯

পীরগাছা বন্ধু-মহলের নেতৃত্বে মাসুদ-আশিক-সিরাজুল

২০