১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়িতে চুরি

হবিগঞ্জের মাধবপুরে ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিনুর রহমান পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডে থাকেন। বাড়িটি বেশির ভাগ সময় ফাঁকা থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চোরেরা বাড়ির একটি ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের বিভিন্ন কক্ষের মালামাল তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। তবে চুরি যাওয়া মালামালের সঠিক তালিকা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source: https://www.drb.news/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে ব্যর্থ, এখন মানবাধিকার হরণ করে নিচ্ছে

ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়িতে চুরি

ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়িতে চুরি

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

১০

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক রাতেই ৯ জনের কারাদণ্ড

১১

জামায়াত জোটের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে:রাশেদ খান

১২

সাম্প্রতিক বিষয় নিয়ে রংপুর মহানগর যুবদলের সংবাদ সম্মেল

১৩

নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

১৪

এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

১৬

ভোটের আগে তিস্তা বাঁচাই, পরে তিস্তা মরে! * ‘সরকার আইসে, সরকার যায়-হামার আশা পূরণ হয় না’

১৭

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

১৮

বিশ্ব বাঁশ দিবস আজ

১৯

‘ডোরি মাছ’ বলে রেস্টুরেন্টে পরিবেশন, পরীক্ষায় মিলল পাঙাশ

২০